বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও বন্যার্তদের ফ্রি চিকিৎসা দিচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজ

কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও বন্যার্তদের ফ্রি চিকিৎসা দিচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজ
"সম্প্রতী দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যার্তদের বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা পরিচালনা করে আসছে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। জানাগেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আহতদেরক ফ্রি চিকিৎসা দিয়ে আসছে হাসপাতালটি। এখনো তা অব্যাহত রয়েছে। এদিকে ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা কবলতি কুমিল্লা-বি-ভাড়িয়া, ফেনী ও লক্ষীপুর জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ ম্যাডিকেল টিম ও ঔষধ পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বন্যাকবলিত গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ১০টি গাইনী টিম কাজ করছে। এবং গেল ২২ আগস্ট থেকে এই পর্যন্ত বন্যার্তদের বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতালটির দুটি মেডিকেল টিম।

ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ড. শাহ মোহাম্মদ সেলিম বলেন, ইস্টার্ন মেডিকেল কলেজ একটি মানবিক প্রতিষ্ঠান। আমরা দেশের যে কোন দুর্যোগ ও দু:সময়ে পাশে থেকেছি।

সেই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধি আন্দোলনে আহতদেরকে আমরা ফ্রি চিকিসা দিচ্ছি এবং বন্যার্তদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে ফ্রি চিকিৎসাসহ ঔষধ দিচ্ছি। আজ আমাদের মেডিকেল টিম যাচ্ছে লক্ষীপুর জেলায়। সেখানেো ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর