বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

দাউদকান্দিতে বৃদ্ধাকে হত্যা: ৩ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

দাউদকান্দিতে বৃদ্ধাকে হত্যা: ৩ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ
কুমিল্লার দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ ঘন্টার মধ্যে খুন হওয়া রাশেদা বেগমের শরীরের থাকা কানের দুল ও চেইনসহ আসামী নাছিম ওরফে নাদিম (১৯) কে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন রাশেদা বেগম (৬৫)। সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোড়া জুতা দেখতে পায়।

পুলিশ ঐ জুতার শূত্র ধরে ৩ ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত পৌরসভার নূরপুর গ্রামের নূর আলমের পুত্র নাছিম ওরফে নাদিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাছির ওরফে নাদিমের দেয়া তথ্য মতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, অপরাধী চুরি করার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। রাশেদা বেগমের চেইন নেয়ার সময় তাকে চিনে ফেললে নাদিম তাকে গলাটিপে হত্যা করে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমরা হত্যাকান্ডের ৩ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করি ও মালামাল উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে ১জনকে আসামী করে মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে ১৬৪দ্বারা জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান