রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

বিদ্যালয় আঙ্গিনাকে ময়লার ভাগাড় ও বখাটে মুক্ত করতে চাই: ভিপি মাসুম রেজা মিন্টু

বিদ্যালয় আঙ্গিনাকে ময়লার ভাগাড় ও বখাটে মুক্ত করতে চাই: ভিপি মাসুম রেজা মিন্টু
"সাবেক মেধাবী ছাত্রনেতা, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ভিপি মাসুম রেজা মিন্টু। দ্বিতীয় বারের মতো দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য নির্বাচীত হয়েছেন।

দ্বিতীয় বারের মতো নির্বাচীত হওয়ার পর স্কুল উন্নয়ন সম্পর্কে "প্রধান খবর'কে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভিপি মাসুম রেজা মিন্টু বলেন, এখন সময় এসেছে সঠিক কাজ করার। কিছু সময় থাকে, মানুষ চাইলেই কাজ করতে পারেনা। অনেক প্রতিবন্ধকতা তৈরী হয়।

আমি আগেও অভিভাবক সদস্য ছিলাম। এখন আবার হয়েছি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলাম। এখন এই বিদ্যালয়ের সেবা করার জন্য দায়িত্ব পেয়েছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর ভাইকে। ওনার সততা ও পরিচ্ছন্নতায় দাউদকান্দি উন্নয়নের রোল মডেল হচ্ছে।

তিনি বলেন, আগের সময়ে ঠিক মতো কাজ করতে পারিনি। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে বয়ে যাওয়া প্রবাহমান খালটিতে ময়লা ফেলে ভরাট করা হয়েছে। ময়লার দুগর্ন্ধে পথচারী ও শিক্ষার্থী প্রতিনিয়ত বিব্রত হচ্ছে। স্কুল গেইটের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। সেটা আমরা বন্ধ করতে পারিনি।

তিনি আরো বলেন, এছাড়া স্কুল গেইটের পাশেই সিএনজি স্টেশন বসানো হয়েছে। যাপ্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরুপ। স্টেশনে অনেক বখাটে কিশোর ঘুরাফেরা করে। তারা বিদ্যালয়ে আগত মেয়েদের ইভটিজিং করে। অতীতে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

এবার আমরা সম্মিলিতভাবে এমপি মহোদয়ের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করবো। নকল মুক্ত পরীক্ষা বাস্তবায়ন, বিদ্যালয়ের চারিপাশ পরিচ্ছন্নতা কার্যক্রম। বখাটে ও কিশোরগেং মুক্ত স্কুল আঙ্গিনা প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।

এছাড়াও ময়লা পরিস্কার করে প্রবাহমান খালটিকে পূর্বের রুপে ফিরিয়ে আনতে যা যা করার দরকার তাই করবে বলে জানান এই অভিভাবক সদস্য। উল্লেখ্য, গেল ৬ জুন ম্যানেজিং কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো অভিভাবক সদস্য নির্বাচীত হন তিনি।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ