মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান

চিনি খাওয়া বন্ধ করলে শরীরে যে পরিবর্তন ঘটে

চিনি খাওয়া বন্ধ করলে শরীরে যে পরিবর্তন ঘটে
অতিরিক্ত চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিভিন্ন ধরনের পানীয়, সস কিংবা মিষ্টিজাতীয় খাবারে চিনি থাকে। আপনি যদি আপনার খাদ্য থেকে চিনি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে কী হবে? চিনি খাওয়া ছেড়ে দেওয়ার পরে শরীরে কিছু পরিবর্তন ঘটে। জেনে নিন সেগুলো কী কী।

ওজন কমানো সহজ হয়ে যায়:
চিনি বাদ দিলে লক্ষণীয় মাত্রায় ওজন কমতে পারে। ওবেসিটি জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, চিনি গ্রহণ কমিয়ে দিলে শরীরের ওজন কমতে পারে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আপনি যখন চিনি খাওয়া বন্ধ করে দেন, তখন আপনার শরীর আর রক্তে শর্করার মাত্রায় ক্রমাগত ওঠানামা করে না। এটি ক্ষুধা স্থিতিশীল করে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা সহজ করে তোলে।

এনার্জি বাড়ায়: মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর প্রায়ই দেখা যায় ক্লান্ত লাগে। এর কারণ হচ্ছে চিনির কারণে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, এরপর হঠাৎ করে কমে যায়। চিনি বাদ দিয়ে দিলে সারা দিন ধরে আরও সামঞ্জস্যপূর্ণ এনার্জির মাত্রা লক্ষ্য করবেন। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে, চিনি খাওয়া কমিয়ে দিলে শক্তির মাত্রা বৃদ্ধি পায় এবং ক্লান্তি কমে যায়।

দাঁতের স্বাস্থ্য ভালো থাকে:
দাঁতের ক্ষয় এবং গর্ত হয়ে যাওয়ার জন্য চিনির শক্তিশালী ভূমিকা রয়েছে। চিনি বাদ দিয়ে দিলে মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবেন। চিনি খাওয়া কমিয়ে দিলে মাড়ির রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

পরিষ্কার থাকে ত্বক:
অতিরিক্ত চিনি খেলে ত্বকের সমস্যা যেমন ব্রণ এবং অকাল বার্ধক্যের মতো সমস্যা দেখা দিতে পারে। খাদ্য তলিকা থেকে চিনি বাদ দিয়ে দিলে পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পাবেন।

দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে:
অতিরিক্ত চিনি খাওয়ার ফলে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ এবং নির্দিষ্ট ধরনের ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যায়। খাদ্য থেকে চিনি বাদ দিয়ে দিলে এসব গুরুতর স্বাস্থ্য অবস্থার ঝুঁকি কমে। সার্কুলেশন জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, চিনি খাওয়া কমিয়ে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমানো সম্ভব।

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা