শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দিতে বৃষ্টি কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ

দাউদকান্দিতে বৃষ্টি কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা দরবার শরীফ ঈদগাহ ময়দানে আজ সোমবার সকাল ১১টায় জড়ো হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকার মুসল্লীগণ। আরব দেশের মত বাংলাদেশে ও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ।

এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন দাউদকান্দি সিংগুলা এলাকার ধর্ম প্রাণ মুসল্লিরা। সোমবার (২৯এপ্রিল) সকাল ১১ টায় সিংগুলা দরবার শরিফ ঈদগাহ ময়দানের মাঠে এই নামাজ আদায় করা হয়।

বিশেষ এ নামাজে প্রায় দেড় শতাধিক মুসল্লী অংশ নেন। নামাজে ইমামতি করেন সিংগুলা দরবার শরীফের ছোট পির সাহেব মাওলানা মোঃ নুরুল ইসলাম। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন ছোট হুজুর নিজে। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন 'সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য পীরসাহেব বলেন, রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম।

বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।' খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। টিউবওয়েলে পানি উঠছে না। আমরা আজ এসেছি বৃষ্টির জন্য নামাজ আদায় করতে।

আল্লাহতায়ালা যেন আমাদের একটি স্বস্তিদায়ক বৃষ্টি দান করেন, নামাজ এবং দোয়া শেষে মুসল্লিদের জন্য ঠান্ডা পানি শরবত আয়োজন করেন এলাকার একদল যুবক।

পিকে/এসপি
 
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়