শনিবার, ২৮ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৮ মার্চ ২০২৬ ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

দাউদকান্দিতে সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

দাউদকান্দিতে সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার  দিলো  বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক- স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ওই ইউনিয়নের প্রায় দুই শতাধীক সুবিধাভোগী মানুষের হাতে ঈদ উপহার হিসেবে জাকাত ফান্ডের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ওই ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসা, এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালাসাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে প্রতিটি গ্রামের ১০ জনকে ১ হাজার টাকা করে জাকাত ফান্ডের অর্থ দেয়া হয়।

বিটেশ্বর ইউনিয়নের যে সকল গ্রামে জাকাত ফ্রান্ডের অর্থ বিতরণ করা হয় সে গ্রাম গুলো হলো, কাদিয়ারভাঙ্গা, নৈয়াইর, নোয়াদ্দা, বিরবাগোয়ালী, চন্দ্রশেখরদী, দূর্গাপুর, কদমতলী, কালাসাধারদিয়া, নয়াকান্দি, পাটনিকান্দা, পাঁচভিটা, লেজিকয়রাপুর, তিনপাড়া, বিটেশ্বর, বরকোটা, নোয়াপাড়া, মাদলা ও নোয়াগাঁও গ্রাম।

ঈদ শুভেচ্ছা অর্থবিতরণ অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম'এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ( শরীফ প্রধান) এর সঞ্চালনায় উপস্থিত ছিলো, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী, উপদেস্টা বাবুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফী। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, শরীফ ভূঁইয়া, রাশেদুল ইসলাম ও ইয়াছি প্রধান রাহাত।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান