বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

স্মার্ট বাংলাদেশ গড়াই মইনীয়া যুব ফোরামের লক্ষ্য: সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন

স্মার্ট বাংলাদেশ গড়াই মইনীয়া যুব ফোরামের লক্ষ্য: সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন
কুমিল্লায় জেলা মইনীয়া যুব ফোরাম আয়োজিত ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে, মইনীয়া যুব ফোরামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, সাইয়্যিদ মাশুক-এ- মইনুদ্দীন আল হাসানী বলেছেন, মইনীয়া যুব ফোরাম তার প্রতিষ্ঠালগ্ন থেকে তরুণদের দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত করতে বহুমুখী উদ্যোগ নিয়ে কাজ করে আসছে।

করোনা সংকটে দেশের যে কয়টি সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে মইনীয়া যুব ফোরাম অন্যতম। পরিবেশ সুরক্ষায় জাতীয় পর্যায়ে 'শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' অর্জন করেছে এই সংগঠন। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, অভাবীদের সহযোগিতা, যৌতুক, মাদক, শিশু-নারী নির্যাতন, বাল্যবিবাহ ইত্যাদি সামাজিক সমস্যা দূরীকরণে মইনীয়া যুব ফোরাম দেশব্যাপী কাজ করছে।

তিনি বলেন, ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে, জ্ঞান ও দক্ষতাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে মইনীয়া যুব ফোরাম দৃঢ় প্রত্যয়ে কাজ করতে চায়। এজন্য আগামী দিনগুলোতে তরুণদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষভাবে মনোযোগ দেয়া হয়েছে।

তিনি জানান, ভবিষ্যৎ এর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নেতৃত্ব আনতে ও সংগঠনকে আরো বেগবান করতে আগামী জুলাই মাসের ২য় জাতীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় খলিফা আলমগীর খান মাইজভাণ্ডারী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক,

মোহাম্মদ আসলাম হোসাইনসহ কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শত শত কর্মী ইফতার মাহ্ফিলে অংশগ্রহণ করেন। কুমিল্লা জেলা,বরুড়া উপজেলা মইনীয়া যুব ফোরাম সভাপতি, সাধারন সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দ সহ ফোরামের সম্মেলনে উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর