বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের আউটলেট উদ্বোধন করলেন জায়েদ খান | প্রধান খবর

ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের আউটলেট উদ্বোধন করলেন জায়েদ খান | প্রধান খবর
ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের নতুন আউটলেট উদ্বোধন করলেন চিত্রনায়ক জায়েদ খান। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিচতলায় তিনি নতুন এই আউটলেট উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্টিজ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন, লেখক-সাংবাদিক ও পরিব্রাজক গাজী মুনছুর আজিজ, গণমাধ্যম কর্মী ও আর্টিজ্যানের শুভাকাঙ্খীরা।

জায়েদ খান বলেন, আমাদের সবারই উচিৎ দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের পোশাক ব্যবহার করা। কারণ, নিজেরা দেশীয় ব্র্যান্ড ব্যবহার করলে তবেই আমাদের ফ্যাশন শিল্প এগিয়ে যাবে। এছাড়া ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এরই মধ্যে দেশীয় ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে।

আমার গায়ের পলো শার্টটিও আর্টিজ্যানের এবং এটি খুবই আরামদায়ক ও কালারফুল। গণমাধ্যম কর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা দেশীয় ব্যান্ডকে বেশি বেশি প্রমোট করবেন। আর্টিজ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন বলেন, একটি টেইলার্স দিয়ে আর্টিজ্যানের যাত্রা।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আর্টিজ্যানের একাধিক আউটলেট রয়েছে। এর সবই হয়েছে আমাদের শ্রম, মেধা ও ক্রেতাদের ভালোবাসায়। রাকিব হোসাইন বলেন, আসছে ঈদ উপলক্ষে আর্টিজ্যান নিয়ে এসেছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট ও টি-শার্ট।

বর্তমান আবহাওয়া উপযোগী কালারফুল ডিজাইনের এসব কালেকশন তৈরি করা হয়েছে সুতিসহ আরামদায়ক কাপড়ে। কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য। কেনা যাবে পাইকারি ও খুচরা। আজিজ মার্কেটসহ আর্টিজ্যানের রয়েছে একাধিক শোরুম। ঠিকানা : ৩/৩২ (তৃতীয় তলা); ১১৭/১১৭এ (দ্বিতীয় তলা); ৬৭ (নিচতলা),

আজিজ সুপার মার্কেট শাহবাগ; প্রি-ক্যাডেট স্কুল মার্কেট, জেলা সদর রোড, টাঙ্গাইল; টাইন হল রোড, হবিগঞ্জ; থানা পাড়া, চাদ মোহাম্মদ রোড, কুষ্টিয়া; সোনাডাংগা, খুলনা এবং ১৪৪/৩ দক্ষিণ পিরেরবাগ, মিপরপুর, ঢাকা। ফেইসবুক : artizan fashion

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর