বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

কুমিল্লা বারে সাদা প্যানেল "লিটন-জাহাঙ্গীর" পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা বারে সাদা প্যানেল "লিটন-জাহাঙ্গীর" পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
আসন্ন ৭ই মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরবেলা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ইউনুছ ভূঁইয়া'র সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট আবদুল মমিন ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম ও জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, এডভোকেট মোঃ আব্দুর রেজ্জাক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, এডভোকেট সৈয়দ নুরুর রহমান ও এডভোকেট মোঃ হারুনর রশিদ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন এড. মোঃ মিজানুর রহমান অন্তর, এড. শারমিন আক্তার, এড. সামছুল আলম, এড. মোঃ মোতালেব হোসেন মামুন, এড. জোৎস্না আক্তার নৈশর, এড. মোঃ ফয়জুল হাসান বাবু ও এড. মোঃ নুরুদ্দীন মিয়াজি বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সদস্য প্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম এবং পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন এডভোকেট রতন চন্দ্র অন্তর। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আওয়ামীলীগ পন্থী প্রায় তিন শতাধিক আইনজীবী।

বক্তারা বলেন- আগামী ৭ই মার্চ "লিটন-জাহাঙ্গীর" পরিষদে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

এছাড়াও সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ মাহবুব আলী ও এডভোকেট মোঃ মুজিবুর রহমান বাহার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, ট্রেজারার পদে এডভোকেট মোঃ আমিনুল ইসলাম, লাইব্রেরী সেক্রেটারি পদে এডভোকেট ফয়েজ আহমেদ, এনরোলমেন্ট সেক্রেটারি পদে এডভোকেট কৌশিক সরকার

আমোদ-প্রমোদ সম্পাদক পদে এডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশু, আইটি পদে এডভোকেট মোঃ মহসিন ভূইয়া এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট মাহবুবুল আলম রিমন, এডভোকেট নাসরুল হাসান অপু, এডভোকেট নিগার সুলতানা (সোনিয়া) ও এডভোকেট সংগীতা চক্রবর্তী।

পিকে/এসপি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার