শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে নতুন কমিটি ঘোষণা

মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে নতুন কমিটি ঘোষণা
গণমাধ্যম কর্মীদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের অন্যতম প্লাটফর্ম মেট্রোপলিটন প্রেস ক্লাব-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ ফেব্রুয়ারী, শনিবার সংগঠনের উত্তরার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের এজিএম প্রায় ৫১ দিন বিলম্বে আয়োজন করা হয়।

এজিএম'র শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মূল আনুষ্ঠানিকতায় উপস্থাপন করা হয় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব। এ সময় সদস্যদের কণ্ঠ ভোটে বেশ কয়েকটি প্রস্তাবনা পাশ হয় এবং ভবিষ্যত কর্মপদ্ধতি নিয়ে উপস্থিত সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এজিএম শেষে উপস্থিত সদস্যরা আগামী এক বছরের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এইচ.আর হাবিব সভাপতি ও মিজান বিন নূর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহ-সভাপতি- কে.আর খান মুরাদ; যুগ্ম-সম্পাদক(১)- সেলিম রেজা ও মিজানুর রহমান; সাংগঠনিক সম্পাদক - সেলিম রেজা; সহ-সাংগঠনিক সম্পাদক - আরিফুল ইসলাম রানা; অর্থ সম্পাদক- মিজানুর রহমান;

দপ্তর সম্পাদক - মোহা. আকতারুজ্জামান; ক্রীড়া সম্পাদক- মাসুদুর রহমান; মহিলা বিষয়ক সম্পাদক- নারগিস পারভীন; প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইজাজুল হক। নির্বাহী সদস্য- আতিকুর রহমান; নাজিম চৌধুরী; মোহা. মহসিন; সৈয়দ মু. হাবিব ও ফাত্ত্বাহ তানভীর রানা।

সকলের উপস্থিতিতে ২০২৪ সনের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার সাবেক বিশেষ প্রতিনিধি আরিফ হোসেন নিশির।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়