শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোমেন | প্রধান খবর

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোমেন | প্রধান খবর
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর নির্বাচনে উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যাপক আলোড়ন ও আলোচনায় এসেছেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, সাংবাদিক ও সমাজসেবী শাহ মোহাম্মদ আব্দুল মোমেন।

তিনি স্যোশাল মিডিয়াতে প্রচার প্রচারণা, ভোটারদের সঙ্গে গণসংযোগ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জোরালোভাবে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোমেন  বলেন, সামাজিক ও মানবিক কাজগুলো আগে থেকেই চলমান রেখেছি। নির্বাচিত হয়ে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলার অবহেলিত গ্রামীন রাস্তা ঘাটের উন্নয়ন,অবহেলিত জনপদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, পরিচ্ছন্ন উপজেলা গড়তে,  তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে রৌমারী একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই।

তিনি আরো বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। রৌমারীর আর্থ সামাজিক উন্নয়নের জন্যই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম বলেন, একজন উন্নয়ন কর্মী হিসাবে শাহ মোমেন অনেক দিন থেকেই মানবিক ও সামাজিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,তাই তাকে সমর্থন ও সহযোগীতা করতে সচেতন মহলের এগিয়ে আসা দরকার।

উপজেলার একাধিক সাধারণ ভোটার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জনপ্রতিনিধি না হয়েও অনেক আগে থেকেই মানবিক ও সামাজিক জনসেবামুলক কাজ করে আসছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাকে সমর্থন দিয়ে নতুন চমক সৃষ্টি করবে।

পিকে/এসপি
 
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার