সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড দিনাজপুরে: ৫ দশমিক ৩ ডিগ্রী | প্রধান খবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড দিনাজপুরে: ৫ দশমিক ৩ ডিগ্রী | প্রধান খবর
দিনাজপুর, ২৮ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলায় আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ আজ দুপুর ১২টায় এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।

বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ বাতাসের গতিবেগ ২ নটস । দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায় ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। যা চলতিমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানানো হয়েছে ।

এদিকে, রাত হলেই নামতে শুরু করছে তাপমাত্রার পারদ। বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, বেলা গড়িয়ে গেলেও বিরাজ করছে ভোরের আকাশের ছাপ। দুপুরে উত্তাপবিহীন সূর্যের লুকোচুরি খেলা শুরু হয়। কনকনে ঠান্ডা ও হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন ও পশুপাখিরা।

প্রতিকূল এ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা ও বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি। এতে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ