শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

নৌকা বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হবেন: ইঞ্জিনিয়ার আবদুস সবুর

নৌকা বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হবেন: ইঞ্জিনিয়ার আবদুস সবুর
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নিবেন।

নৌকার জোয়ারে সব ভেসে যাবে। নৌকার এই জোয়ার ঠেকানোর শক্তি কারো নেই। নির্বাচনি ট্রেন চলছে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জয় লাভের মাধ্যমে এই ট্রেন থামবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও, মোহাম্মাদপুর মার্কেট, সুন্দলপুর মনির মার্কেট, বড়গোয়ালীতে এবং বারপাড়া ইউনিয়নের বারপাড়া, ইছাপুর, তিনচিটাতে পথসভা ও গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি দাউদকান্দি-তিতাস আজ পর্যন্ত ১৮টি ইউনিয়ন পথসভা, জনসংযোগ করছি, আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস আনন্দ, আমরা দেখেছি অনেক উদ্দীপনা, আপনারা পথসভা কে জনসভায় রূপান্তরিত করেছেন।

প্রতিটি ইউনিয়নে আমার মা বোনেরা, তোমার ভাই ও ছেলেরা,আমার যুবক তরুণ পেশাজীবী ভাইয়েরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বাগত জানিয়ে আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা পথসভাকে জনসভা রুপ দিয়েছেন। দাউদকান্দি-তিতাসের নৌকার মাঝি বলেন,

আমি নির্বাচিত হলে দাউদকান্দি-তিতাসকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির দাউদকান্দি-তিতাস গড়ে তুলবো। আমাদের মা বোনের ২৪ ঘন্টা যেন চলাফেরা করতে পারে সেই ভাবে নিরাপত্তা গড়ে তুলা হবে। দাউদকান্দি-তিতাসকে সারা বাংলাদেশে মডেল করে গড়ে তুলবো।

এসময় গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা-১ আসনের নৌকা প্রার্থীর প্রধান সমন্নয়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া,

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ