শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে : সিইসি

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপনারা আস্থা রাখুন, নির্বাচন সুন্দর হবে। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ব্যবস্থা গ্রহণ করে সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রায় দেড় ঘণ্টা চলা এই সভায় নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন সিইসির সঙ্গে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা ভোটকেন্দ্রে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, আমরা ও প্রার্থীরা মিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় নির্বাচনটা সফল হবে এই আশাবাদ ব্যক্ত করি। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে।

তারা অত্যন্ত আন্তরিক। কিছু কিছু সমস্যার কথা তারা বলেছেন। আমরা শুনেছি, স্থানীয় প্রশাসনও শুনেছে। সেই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে।

কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে বা সহিংসতা হয়ে থাকে, সে বিষয়ে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে বলা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রার্থীদের অনেকে নানা অভিযোগ তুলে ধরেন। সিইসি এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়