বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

আন্তর্জাতিক সমর্থন থাকুক না থাকুক গাজা যুদ্ধ চলবে: ইসরায়েল

আন্তর্জাতিক সমর্থন থাকুক না থাকুক গাজা যুদ্ধ চলবে: ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে। তিনি বলেন, বর্তমান পর্যায়ে যুদ্ধবিরতি হামাসের জন্য একটি উপহার হিসেবে পরিণত হবে।

খবর-বিবিসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ পোস্ট করা একটি ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে কোনো কিছুই থামাতে পারবে না। আন্তর্জাতিক চাপ সত্ত্বে তারা পিছু হঠবে না। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,

বিজয় না হওয়া পর্যন্ত, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। নেতানিয়াহু আরও বলেন, আমি এইমাত্র যুদ্ধক্ষেত্রে থাকা কমান্ডারকে যা বলেছি তা স্পষ্টভাবে বলতে চাই- আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুই আমাদের থামাতে পারবে না।

প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচার হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে।

এর পর থেকে ইসরায়েলের মিত্রদের অনেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্রদেশ এক বিরল যৌথ বিবৃতিতে শত্রুতার অবসানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশগুলো গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ এলাকা কমে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্য আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সমর্থন অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই মাসের বেশি সময় আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর