রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ১১ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

পেশাদার ফুটবলে রোনালদোর ১২০০তম ম্যাচ

পেশাদার ফুটবলে রোনালদোর ১২০০তম ম্যাচ
পেশাদার ফুটবলে ১২০০তম ম্যাচটি দারুণভাবে রাঙালেন আল নাসরের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত সৌদি প্রো লিগ ম্যাচে তার দল আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে। রোনালদো একটা গোল করেছেন, অন্য এক গোলের রূপকার ছিলেন তিনি।

৩৮ বছর বয়সি রোনালদো দলের হয়ে প্রথম গোল করেন। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথম গোলের দেখা পান। অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই একবার প্রতিপক্ষের জালে বল ফেলেছিলেন। কিন্তু তার গোল বাতিল করা হয়।

পেশাদার ক্যারিয়ারে এটা ছিল রোনালদোর ৮৬৮তম গোল। সবচেয়ে বেশি পেশাদার ম্যাচ খেলার রেকর্ডে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন নেতৃত্ব দিচ্ছেন। তার ম্যাচ খেলার সংখ্যা ১৩৯০। তবে সংখ্যা নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে। কোথাও কোথাও তার নামের পাশে ম্যাচের সংখ্যা ১৩৮৭ লেখা।

এ গোলের মাঝ দিয়ে রোনালদো লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। ১৬ ম্যাচে এটি তার ১৬তম গোল। তাছাড়া গত শুক্রবার আল হিলালের কাছে ০-৩ গোলে হেরেছিল আল নাসর। এই গোলের মাঝ দিয়ে আবার জয়ে ফেরার পথটাও পেয়ে যায় রোনালদোর দল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘আরো তিন পয়েন্ট। যারা আমাকে ১২০০তম ম্যাচ পর্যন্ত আসার ব্যাপারে সহযোগিতা করেছেন সেই সব সতীর্থদের ধন্যবাদ। চমৎকারভাবে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আল নাসর দ্বিতীয় গোল পায়। রোনালদোর সহযোগিতায় গোলটি করেন স্বদেশি ওটাভিও। দ্বিতীয়ার্ধে আল নাসরের ব্রাজিলিয়ান খেলোয়াড় তালিসকা জোড়া গোল করে জয় নিশ্চিত করেন। এ জয়ের ফলে আল নাসর ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৪৪ পয়েন্ট নিয়ে আল হিলাল শীর্ষে। আর আল রিয়াদ ১৬ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে

পিকে/এসপি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার