বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে তীব্র লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং আরব দেশগুলোর নেতৃত্বে অবিলম্বে একটি যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান চাপ ওয়াশিংটনের ভেটো প্রদানের মাধ্যমে অকার্যকর করে দিয়েছে। আমেরিকান দূত রবার্ট উড বলেছেন, রেজোলিউশনটি ‘বাস্তবতা থেকে ভিন্ন’ এবং এতে ‘সেখানে লক্ষ্য অর্জিত হবে না।’

দ্রুততার সাথে এবং একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান অপরিবর্তিত রেখে আনা এই প্রস্তাবের জন্য তিনি রেজোলিউশনের পৃষ্ঠপোষকদের সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। রবার্ট উড বলেন, ‘এই রেজোলিউশনে এখনও একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান রয়েছে, এটি হামাসকে ৭ অক্টোবর যা করেছিল তার পুনরাবৃত্তি করতে সক্ষম করে দেবে।

’ হামাস পরিচালিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে গাজায় ১৭,৪৮৭ জনেরও বেশি লোক মারা যাওয়ার পরে গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। রেজুলেশনটি স্পনসর সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত গভীরভাবে হতাশ।’

তিনি বলেন, ‘দুঃখের বিষয় এই কাউন্সিল মানবিক যুদ্ধবিরতির দাবি জানাতে অক্ষম।’ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, ওয়াশিংটন যে কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে, স্থায়ী সদস্য বৃটেন এই রেজোলিউশনে ভোটদানে বিরত থাকে এবং অপর ১৩ সদস্য পক্ষে ভোট দেয়।

জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর বলেছেন, ‘যদি আপনি এটি (এই যুদ্ধ) সমর্থন করেন তবে আপনি মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করছেন।’ তিনি বলেন, ‘এটি নিরাপত্তা পরিষদের জন্য একটি ভয়ানক দিন।’ ইসরায়েল ওয়াশিংটনের ভেটোর প্রশংসা করেছে, দেশটির জাতিসংঘের দূত গিলাদ এরদান তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন।

ভোটের আগে গুতেরেস বলেছেন, ‘ইসরায়েলে হামাসের হামলার জবাবে ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তিকে কখনই সমর্থন করতে পারে না।’ ইসলামপন্থী আন্দোলনকে ধ্বংস করার অঙ্গীকার করে ইসরায়েল অবিরামভাবে গাজায় নজিরবিহীন বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে। এখন তারা দক্ষিণ ইসরায়েলে ভয়ংকর হামলা চালাচ্ছে

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর